ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা সহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ দুপুর ৩:২৩
ad003
সীমান্ত সুরক্ষায় জোরদার তৎপরতার অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে।

বিজিবির মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ব্যাটালিয়নটি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায়  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

১১ এপ্রিল ২০২৬ তারিখে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী, চন্ডিদার বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। আজ ১১ এপ্রিল বিকালে বিজিবির পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

অভিযানে ২টি সিএনজি ও ১টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— উন্নতমানের শাড়ি, বাসমতি চাল, স্যুটের কাপড়, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জিরা, শ্যাম্পু, বাজি, জনসন বেবি ক্রিম, মেহেদি, পন্ডস পাউডার, বিড়ি, মশার কয়েল এবং টাইগার এনার্জি ড্রিংকস।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯৮ হাজার ৩৯০ টাকা। এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT