ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ২হাজার ৭শত কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ দুপুর ৩:২৭
ad003
ব্রাহ্মণবাড়িয়া -৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপি সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, বিএনপি একটি কৃষি বান্ধব দল।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালকাটা কর্মসূচির মাধ্যমে এ দেশে খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছেন। তার ওই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ৫ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ  করার পাশাপাশি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন।

তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলার ২হাজার ৭শত কৃষকের মধ্যে প্রনোদনা হিসেবে  বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহাবুব শ্যামল এমপি আরো বলেন, এ বছর পহেলা বৈশাখের আগেই সঠিক সময়ে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। যাতে কৃষকগণ সঠিক সময়ে বীজতলা করতে পারে।

আউশ আমাদের লক্ষ্যে  তাই এই বীজ ও সার বিতরণ করা  হয়েছে। কৃষকরা এদেশের অর্থনৈতিক চালিকাশক্তি।

শুষ্ক মৌসুমে কৃষকরা যেন পানি পায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচি হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে আছেন, সেজন্য তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি কোনো জমি  যেন পতিত রাখা না হয়, সব জমিতে ফসল আবাদ করতে কৃষকদের পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, সদর উপজেলায় প্রনোদনা কর্মসূচীর আওতায় ২হাজার ৭'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হয়। তিনি বলেন, চলতি বছরে আউশের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার হেক্টর জমি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT