ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও বেশী দামে বিক্রির দায়ে

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দোকানিকে জরিমানা

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪০
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন শহরের জগৎ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জগৎ বাজাওে তিনটি ভোজ্য তেল বিক্রির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের দৈনন্দিন রেজিস্টার না মেনে ক্রয়-বিক্রয় করায় ও মূল্য তালিকা  প্রদর্শিত না থাকায় ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাদেরকে লাইসেন্স নবায়ন করার জন্য ও ক্রয়-বিক্রয়ের রেজিস্টার বজায়  রাখার জন্য বলা হয়। অভিযানে র‌্যাব ও সেনাবাহিনীর দুইটি টিম উপস্থিত ছিলো। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT