ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
৪ শিক্ষকের ৫ জন শিক্ষার্থী

ছুটির দিনেও উত্তোলন করা হয়েছে পতাকা, র‌য়ে‌ছে স্কুলঘেঁষে গরুঘর

author
ম‌শিউর রহমান না‌জিরপুর- নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ সকাল ৫:১০
ad003
৪ জন শিক্ষকের ৫ জন শিক্ষার্থী, ছুটির দিনেও উত্তোলন করা হয়েছে পতাকা, স্কুলঘেঁষে মা‌ঠে র‌য়ে‌ছে গরুঘর, শ্রেনী কক্ষের তালায় ধরেছে মরিচা, ভাঙা টিনের বেড়ার ফাঁক থেকে উকি দিয়ে দেখা গেলো ক্লাসরুমে নির্মাণ সামগ্রী, একটি কক্ষে এলোমেলো ৩-৪টি বেঞ্চ, লাইব্রেরীর চেয়ে পাশে থাকা গরুর গোয়াল ঘরটি পরিষ্কার। এখানে পাঠদান হয় দেখে বোঝার উপায় নাই। এমনই এক  চিত্র দেখা গে‌ছে  পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৪ নং দীর্ঘা ইউনিয়নের ১৮২ নং দক্ষিণ দীর্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এনিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ব‌্যপক ক্ষোভ।

জানা গেছে, রোববার (১২ এপ্রিল) বৈশাখী উৎসব উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি ছিল। ছুটির তালিকা অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিকে বিদ্যালয়টির শিক্ষার মান নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা মাত্র পাঁচজন। এত অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে কার্যত শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিদ্যালয়ের ক্লাসরুম সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে গরুর খামার। শ্রেণিকক্ষের আশপাশে গবাদিপশু রাখার কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে এমন অব্যবস্থাপনা চললেও  কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। তারা  বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানায়।

অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী অর্পণ ঘরামী জানান, আমরা ক্লাসে ২জন, ওয়ানে ১জন অন্য শ্রেণী গুলোতে কোনো ছাত্র-ছাত্রী নাই।  ম্যাডামেরা ১০টায় আসে দেড়টায় যায়। 

মিতু নামের একজন স্কুলের দপ্তরির ( চু‌ক্তি‌ ভি‌ত্তিক) দ্বায়িত্ব থাকা নারী বলেন, আজ স্কুল খোলা না বন্ধ আমি জানি না । প্রতিদিনের নেয় আজও পতাকা উত্তোলন করেছি। স্কুলে ছাত্র-ছাত্রী কম।  শিক্ষকেরা ৩ টা পনে চারটায় যায়। স্থানীয় নিহার ঘরামী (কালু) স্কুলের ভিতরে গরুঘর বানিয়েছে। 

এবিষয়ে প্রধান শিক্ষক বনানী এর কাছে জানতে চেয়ে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

অত্র বিদ্যালয়ের ক্লাস্টারের দ্বায়িত্ব থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামিম হাসান জানান, বন্ধের দিনে পতাকা উত্তোলন ব্যাপারে তাদের কাছে লিখিত জবাব চাওয়া হবে। আমি আগামীকাল স্কুলে যাবো এবং সকল কিছুর সত্য খতিয়ে দেখবো তাদের কাছে লিখিত জবাব চাওয়া হবে। এই স্কুলে শিক্ষার্থী কমের বিষয়টি অলরেডি জেলায় পাঠানো হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম জানান, ছুটির দিনে জাতীয় পতাকা উত্তোলন করে স্কুলে তালা মেরে বাড়ি থাকা এটি পতাকা অবমাননা করা এর ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের ঘেঁসে গরুর খামার, শিক্ষার্থী কম সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠাবো।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT