কক্সবাজারের রামুতে উপজাতী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফতেখারকুল ইউনিয়নের শ্রীধন পাড়া এলাকার সাধন বড়ুয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
সনিত্যা দেবী চাকমা (মায়া) (১৫) উখিয়া উপজেলার ফালংখালী ইউনিয়নের তেলকুলা ৬নং ওয়ার্ড এলাকার কেউসিং চাকমার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীধন পাড়ার বাসিন্দা সাধন বড়ুয়ার তিন তলার রান্নাঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মায়াকে রান্না ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে পুলিশ ।
রামু থানার উপপরিদর্শক (এসআই) নিক্সন চৌধুরী, এ এস আই জাহেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পোষ্ট মর্ডেমের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মায়া প্রায় দুই বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। হঠাৎ করে গলায় ফাঁস দিয়ে মায়ার আত্মহত্যাকে রহস্য জনক বলে মনে করছে স্থানীয়রা।
নিহত গৃহকর্মীর পিতা কেউসিং চাকমা, ও মায়ের অভিযোগ মেয়েকে মেরে ফেলা হয়েছে। মায়ার নিজস্ব কোন মোবাইল ফোন ছিলোনা। গৃহকর্তার বাসার নাম্বারে ফোন করলে মেয়ের সাথে কথা বলতে দিত না। ঘটনার দিনও মেয়ের সাথে কথা বলার জন্য অসংখ্যবার ফোন দিলেও ফোন রিসিভ করা হয়নি। আমরা মেয়েকে হত্যার বিচার চাই।
গৃহকর্তা সাধন বড়ুয়া মাহাজনের স্ত্রী জানান সামনে আমার বড় ছেলের বিয়ে বিয়ের আনুসাঙ্গিক কাজকর্ম নিয়ে ব্যস্ততার কারনে আমরা বাড়িতে ছিলামনা। এ অবস্থায় মেয়েটি কেন আত্মহত্যা করল জানি না।
তবে ঘটনার প্রকৃত কারণ জানতে চাইলে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।