ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

author
আনোয়ারা( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৩
ad003
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা   নব বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোমবার সকালে  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় অনুষ্ঠান উদযাপনে নানা  কর্মসূচি  নেয়া হয়েছে। 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিন উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সহ বিভাগীয় কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও  সংশ্লিষ্ট রা উপস্থিত ছিলেন। 

প্রস্তুতি সভায় বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনের  লক্ষ্যে গৃহীত কর্মসূচি গুলো হলো উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগনের উপস্থিতি। 

জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু। বৈশাখী শোভাযাত্রা -১৪৩৩এর র‍্যালি। সাংস্কৃতিক  অনুষ্ঠান  ও ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহ। অনুষ্ঠানে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT