ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণের প্রস্তুতি

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ দুপুর ৩:৪০
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণের প্রস্তুতি চলছে। গত বছরের তুলনায় এ বছর আয়োজনে বেশ স্বতস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি আয়োজনের পাশাপাশি বেসরকারি আয়োজনও রয়েছে বৈশাখকে বরণ করে নিতে। জেলার বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে মেলা বসতেও শুরু করেছে। আছে নানা সাংস্কৃতিক আয়োজন।

চার দশকের ধারাবাহিকতায় এবারো ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবের আয়োজন করেছে সাহিত্য একাডেমি। এবার বৈশাখী উৎসবের ৪০তম আসর। থাকছে সপ্তাহব্যাপি নানা আয়োজন-গান, আবৃত্তি, নাটক, আলোচনার পাশাপাশি থাকবে বৈশাখী মেলা। বিভিন্ন লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসবে দোকানীরা। এ উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি), ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন প্রমুখ।

সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক নূরুল আমিন জানান, উৎসবকে  কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৭টায়  পৌর মুক্ত মঞ্চ থেকে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বের হবে আনন্দ শোভাযাত্রা। এ শোভাযাত্রা শেষ হবে ফারুকী পার্ক চত্বরে। সেখানে সাংস্কৃতিক  অনুষ্ঠানসহ লাঠি খেলা, সাপ খেলা, পুতুল নাচ ও মোরগ লড়াইসহ দিনব্যাপী মেলার আয়োজন রয়েছে। এছাড়াও কসবা, আখাউড়া, নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ উপজেলা প্রশাসনও বিভিন্ন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT