বরগুনার আমতলীতে ট্রাক চাপায় মো: মিরাজুল ইসলাম শাওন (৩৫) ও মো: বেল্লাল মুছুল্লি (৩৮) নামের অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন নিহত মিরাজুল এর বাড়ি আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে ও বেল্লালের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার মাইঠভাঙ্গা গ্রামে ।
মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে পটুয়াখালী -কুয়াকাটা মিহাসড়কের আমতলী ফায়ার সার্ভিস এর সামনে এ দূর্ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , মহিষকাটা বাজার থেকে একটি অটোরিক্শা যাত্রী নিয়ে আমতলীর দিকে আসছিল । অটোরিকশাটি আমতলী ফায়ার সার্ভিস এর সামনে পৌছালে বিপরিদ দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটো রিক্সাটিকে চাপা দিলে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায় । অটোতে থাকা অপর তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছে ।
আহতরা হলেন অটোচালক ফাহাদ(২২) ,জসিম সিকদার (৪৫) , মো: তুহিন (২৩) . । আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিৎিসার জন্য মিরাজুল কে পটুয়াখালী ও বেল্লালকে বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। দুজনই হাসপাতালে নেয়ার পথে মারা জান । আমতলী থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ।