ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৪
ad003
কক্সবাজারের টেকনাফে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বিকেলে টেকনাফ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

একুশে টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের সভাপতিত্বে এবং সাংবাদিক নাসির উদ্দীনের (দৈনিক যুগান্তর) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ থানার ওসি (তদন্ত) সুকান্ত কুমার দে, হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাংবাদিক আমান উল্লাহ কবির ও গিয়াস উদ্দীন ভুলু।

আলোচনা সভায় বক্তারা বলেন, 'পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ' স্লোগান নিয়ে একুশে টেলিভিশন দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের নানা অসংগতি তুলে ধরে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। তারা আগামীতেও চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সাংবাদিক মো. জোবাইরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে সাংবাদিক জিয়াবুল হক, আব্দুর রহমান, শাহ আলম বিপ্লব, ওবাইদুর রহমান নয়ন ও আক্তার হোসেন হীরু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT