ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৯
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯-এর সিপিসি-১-ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমীরপুর গ্রামের সৈয়দ লিংকন-(৩৭) ও সাতক্ষীরা জেলার সদর উপজেলার আগরদাড়ি গ্রামের ইমরান হোসেন-(২৬)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে সুহিলপুর বাজার এলাকায় একটি ট্রাক আটক করে। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT