বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জার্মান রেড ক্রস এর সহযোগিতায় সদর ইউনয়ন এবং বাহারছড়া ইউনিয়নে ২০১৯ সাল থেকে ২০২৬ এপ্রিল পর্যন্ত দূর্যোগ ঝুঁকি ব্যবস্হাপনা ও জীবিকায়ন নিয়ে কাজ করে আসছে বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় আজ ১৬ এপ্রিল ২০২৬ ইংরেজি টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও আইএনজিও প্রতিনিধি, স্হানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান, টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরআর কো-অর্ডিনেটর সজীব কামাল মুন্সি, জার্মান রেড ক্রসের ডিআরআর অফিসার ইন্জিনিয়ার আয়শা আক্তার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড অফিসার আশিষ চক্রবর্তী প্রমূখ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, রেড ক্রিসেন্ট অনেক ভাল কাজ করে যা অনেকের বক্তব্যে প্রমাণিত হল। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে রেড ক্রিসেন্টের সকলের প্রতি অনুরোধ করেন ইউএনও।