ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে ছাত্র ফেডারেশনের সম্মেলন

মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি

author
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৯
ad003
দিনাজপুরের ফুলবাড়ীতে “সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ) সকালে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

সম্মেলনে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন শাকিরুল ইসলাম শাকি। আয়োজনের দায়িত্বে ছিলেন মহব্বত হোসেন মিলন, আবুল খায়ের ও আব্দুল মোতালিব পাপ্পু।

বক্তারা বলেন, শিক্ষা খাতে বৈষম্য দূর করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এসব লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, ছাত্র ফেডারেশনের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠিত আন্দোলন আরও জোরদার করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT