কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে গৌরীপুর বাজারের গ্রিনলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক ইলেকট্রিশিয়ানের সক্রিয় অংশগ্রহণ সভাটিকে প্রাণবন্ত করে তোলে।
এমইপি গ্রুপের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) আতাউর রহমানের সঞ্চালনায় এবং গৌরীপুরের ডিস্ট্রিবিউটর আজহারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার (ডিএসএম) মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ওয়্যারিং ইন্সপেক্টর ইরফান আহমেদ এবং গৌরীপুর বাজারের সিনিয়র ইলেকট্রিশিয়ান রাকিবউদ্দিন জিলানীসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
সভায় এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক দিক এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা হলে উপস্থিত ইলেকট্রিশিয়ানরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পণ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্রধান অতিথি সেগুলোর বিশ্লেষণধর্মী ও তথ্যভিত্তিক উত্তর প্রদান করেন।
বক্তারা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরে এমইপি পণ্যের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি এমইপি গ্রুপ এবং গৌরীপুরের ডিস্ট্রিবিউটর আজহারুল ইসলাম রাসেলের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।