ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি দামের বেশি নেওয়ায় সরিকল বাজারে ব্যবসায়ীকে জরিমানা, জব্দ জ্বালানি বিক্রির নির্দেশ

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৮
ad003
জ্বালানি মজুদদারি ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে দেখা যায়, এক ব্যবসায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রায় ৩২০০ লিটার জ্বালানি মজুদ করে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে মোবাইল কোর্টের আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি মুচলেকা গ্রহণ করা হয়।

এ সময় জব্দকৃত জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সরিকল বাজার কমিটির জিম্মায় প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, এনএসআইয়ের ইন্টেলিজেন্স টিম এবং স্থানীয় জনতা।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাত পর্যন্ত সরকারি মূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করায় সরিকল বাজার কমিটিকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT