ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসের কূপ খনন কাজের উদ্বোধন, মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৯
ad003
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নন্দনপুরে তিতাসের ৩১নম্বর কূপে গ্যাস অনুসন্ধ্যানের জন্য ৫৭০ মিটার গভীরে খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে পেট্রো বাংলার পরিচালক (অর্থ) এ.কে.এম  মিজানুর রহমান আনুষ্ঠানিক ভাবে কূপের খনন কাজের উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী  আবদুল জলিল প্রামানিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই কূপ থেকে তারা কাঙ্খিত গ্যাস পাবেন।

দেশে যখন জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। জনসাধারণের মাঝে যখন ত্রাহি ত্রাহি অবস্থা। ঠিক সেই মূহুর্তে আঁধারে আলোর দ্বীপ শিখার খবর দিয়েছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। ত্রিমাত্রিক ভূতাত্তি¡ক জরিপে মাটির গভীরে গ্যাসের অস্তিত্বের সন্ধ্যান পায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এরপরই ননতুন এই গভীর কূপটি খননের উদ্যোগ নেন তারা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল জলিল প্রামানিক জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে বিজিএফসিএলের অধীন তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধ্যান কূপ খননের লক্ষ্যে “তিতাস ও বাখরাবাদ” ফিল্ডে ২টি গভীর অনুস্যন্ধান কূপ খনন শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় তিতাস-৩১ নম্বর গভীর এবং বাখরাবাদ-১১ গভীর অনুসন্ধ্যান কূপ খননের জন্য সমন্বিত খনন ঠিকাদার প্রতিষ্ঠান চীনের সিসিডিসি কোম্পানীর সাথে গত বছরের ৭ আগস্ট কূপ দুটি খননের জন্য চুক্তি সম্পাদিত হয়। চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খনন যন্ত্রপাতি ও খনন মালামাল মোবিলাইজেশন শেষে রোববার সকালে তিতাস ফিল্ডের গভীর অনুসন্ধ্যান কূপের তিতাস-৩১ স্পাড-ইন (খনন) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

তিনি আরো জনান, তিতাস-৩১নম্বর  (গভীর) অনুসন্ধ্যান কূপের তিতাস ফিল্ডের অনাবিষ্কৃত ওভারপ্রেশার জোন এর নিচে ৪টি  স্তরকে টার্গেট করে ড্রিলিং করা হবে।

প্রকল্প পরিচালক মোঃ মাহমুদুল নবাব জানান, ত্রি-মাত্রিক ভূতাত্তি¡ক জরিপে তিতাসের ৩১ নম্বর কূপে গ্যাসের অস্তিত্ব পায় বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ। ফলে দেশে প্রথমবারের মতো নতুন কূপ হিসেবে তিতাসের ৩১ নম্বর কূপটি গভীর ভাবে খননের উদ্যোগ নেয় বিজিএফসিএল। কূপটি ৫ হাজার ৭শ মিটারের বেশি মাটির গভীরে খনন করা হবে। কিলোমিটারের দৈর্ঘ্য হিসেবে প্রায় সাড়ে ৫ কিলোমিটার মাটির গভীরে খনন করা হবে এই কূপ। খনন কাজে  আনুমানিক ২১০ দিন সময়ের প্রয়োজন হবে। গভীর অনুসন্ধ্যান কূপটি খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। তিনি বলেন আমরা আশাবাদী কাঙ্খিত গ্যাস পাবো।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ.কে.এম. মিজানুর রহমান জানান,“গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে তিতাসের ৩১ নম্বর ক‚পটি খনন করা হচ্ছে। তিনি জানান,“এই কূপ থেকে গ্যাসের চাপ পাওয়া গেলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও লাঘব হবে।

বিজিএফসিএল এর তথ্য অনুযায়ী  একই প্রকল্পের অধীনে বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ১১ নম্বর কূপ খনন কার্যক্রম পরিচালনা করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান সিসিডিসি। দুটি কূপ খননে ব্যায় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। আগামী নভেম্বর মাসে তিতাসের ৩১নং কূপটি খনন কাজ শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT