ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

author
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ সকাল ১১:২০
ad003
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় সারা দেশের ন্যায় জিয়ানগর উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।

এ বছর উপজেলায় মোট ৮৬৪ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও ২৩ জন অনুপস্থিত ছিল।

প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান জানান, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT