ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের সংঘর্ষ, আহত ৭

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ দুপুর ৩:২২
ad003
বরিশালের গৌরনদীতে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এতে সাতজন আহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে কেউ গুরুতর নয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT