ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে তৃষ্ণা মেটাতে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি বিতরণ

author
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৪
ad003
 প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছে ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার (২৩  এপ্রিল) সকালে পরীক্ষার আগে এবং পরে বিভিন্ন হলের সম্মুখে শিক্ষার্থীদের হাতে পানি তুলে দেয় তারা। এছাড়া পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করেন পৌর ছাত্রদল। 

পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভের উদ্যোগে এমন আয়োজন করা হয়।এর আগে পরীক্ষার শুরুতে হেল্পডেক্সের মাধ্যমে পরীক্ষার্থীদের সীট পেতে সহায়তা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

তাদের এমন কর্মকাণ্ডে  সন্তুষ্ট প্রকাশ করেন অভিভাবকরা। তারা বলেন, ছাত্রদলের কাজ হচ্ছে শিক্ষার্থী বান্ধব।  যা তারা করে দেখাচ্ছে। এভাবেই তারা যেন সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে। 

পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ, শিক্ষা উপকরন প্রদান এবং অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন করেছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT