ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনের মতই ইউনিয়ন পরিষদ নির্বাচনও কঠিন চ্যালেঞ্জ হবে

-পানিসম্পদ মন্ত্রী

author
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৯
ad003
আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন এখন থেকে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, এবারের নির্বাচন মনে রাখার মত নির্বাচন হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন ছিলো। 

দলীয় কোন মার্কা না থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আরেকটি কঠিন চ্যালেঞ্জ হবে। দলের পক্ষে যিনি নির্বাচন করতে চান, তিনি যেন জনবান্ধব ও জনগণের সাথে সম্পর্কৃত হয় এবং সাধারণ মানুষের প্রয়োজনে মানুষের পক্ষে কাজ করেন, খোঁজ খবর রাখে এবং রাখবেন। এসব বিষয়ে নজর রেখে যেন তিনি প্রার্থী হন।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিকক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।    

তিনি বলেন, এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর পদে পদে তৃণমূল পর্যায়ে, গ্রামীণ এলাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। বিএনপি মাত্র দুইমাস নির্বাচিত হয়েছি। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটি নেই। চেয়ারম্যান-মেম্বার যারাই আছেন, অনেকে পলাতক, আবার অনেকে দীর্ঘদিন হয়েছে কাজ করার সুযোগ নেই। ডিপাটমেন্টালসহ সবাই-মিলে তাদের সহযোগীতা করে এলাকার উন্নয়নে সজাগ ও সতর্ক থাকী।

এসময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুইজন-তিনজন করে প্রার্থী হয়ে যাবেন- কিন্তু নির্বাচিত হতে পারবেন না। সুতরাং সে বিষয় এখন থেকে মাথায় রাখতে হবে। যেকোন সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসবে, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান বা মেম্বার হন- বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে হালকা করে দেখার কোন সুযোগ নেই। কারণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধির নির্বাচনের সাথে আমার-আপনার সকলের ভাগ্য জড়িত। জনপ্রতিনিধি যদি ভালো হয় সমাজব্যবস্থাও ভালো হবে, ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগন বিপদে পড়ে যাবো। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অত্র মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ার এর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসা সুপার , পানিসম্পদ মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায় অ্যাডভোকেট হাফিজউল্যাহ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধানঅতিথি পানিসম্পদ মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT