ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে যাত্রা শুরু করেছে ইংলিশ ও ম্যাথ শেখার বিশেষায়িত প্রতিষ্ঠান এভালেক্স

author
বরিশাল অফিস

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩২
ad003
বরিশালে চালু হয়েছে একাডেমিক ইংলিশ ও ম্যাথের পাশাপাশি স্পোকেন ইংলিশ ও মেন্টাল ম্যাথ শেখার বিশেষায়িত প্রতিষ্ঠান এভালেক্স। শুক্রবার (২৪ এপ্রিল) বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড সড়কে প্রতিষ্ঠানটি দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটির যাত্রা শুরু উপলক্ষে শুক্রবার আসর নামাজের পর প্রথমে ব্রাউন কম্পাউন্ড এলাকার জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পরে পাশেই এভালেক্স এর কার্যালয়ে পুনরায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে এভালেক্স নিয়ে নানা মতামত ও প্রতিক্রিয়া তুলে ধরেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে অভিভাবকরা বলেন, তাদের অনেকের সন্তাররা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেও সেখানে শুধু কারিকুলাম ভিত্তিক পড়ানো হয়। এক্ষেত্রে বেসিক তৈরী হলেও তা বাস্তব জীবনে খুব একটা সহায়ক হতে পারেনা। তাই একাডেমিকের পাশাপাশি ইংলিশ উচ্চারণ ও বলার জন্য একটি প্রতিষ্ঠানের খুই প্রয়োজন ছিলো। যা এভালেক্স পুরণ করতে সক্ষম হবে বলে মনে করছি। প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, এখানে ১ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ও ইরেজী ভার্সন, স্কুল ও কলেজের ইংরেজী ও গণিত বিষয়ে পাঠদান ও ভর্তি পরীক্ষার প্রস্তুতিমুলক কোচিংও হবে। আর একাডেমিক ইংলিশের পাশাপাশি থাকছে ইংলিশ উচ্চারণ, স্পোকেন ইংলিশ, কিডস ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম ও আইইএলটিএস (ফাউন্ডেশন ও অ্যাডভান্সড)। অন্যদিকে একাডেমিক ম্যাথের পাশাপাশি থাকছে মেন্টাল ম্যাথ ও স্টেম প্রোগ্রাম। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ বায়জিদ হোসেন জানান, আগামী ১ মে থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। এর আগ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। সেই সাথে উদ্বোধন উপলক্ষে ভর্তিতে পঞ্চাশ ভাগ ছাড় চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT