ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে স্কাউটারদের মিলনমেলা ডে ক্যাম্প

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ সকাল ৭:২৯
ad003
কক্সবাজারের টেকনাফে ডে ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার। বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলা শাখার আয়োজনে এই ডে ক্যাম্প টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলা শাখার সম্পাদক মোঃ আলী জিন্নাহ'র সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের এলটি
সহ-সভাপতি জসীম উদ্দীন, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার সিএএলটি সম্পন্ন যুগ্ম সম্পাদক শাহরিয়ার আজাদ, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার সহকারী কমিশনার রবিউল হাসান শিমুল।

আজকের ডে ক্যাম্পে সাতটি প্রতিষ্ঠান থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যা টেকনাফের ইতিহাসে প্রথম এত বড় স্কাউটারদের মিলনমেলা। এটাতে সকল স্কাউটারই ছিল প্রাণবন্ত। তাদের আশা বাংলাদেশের দক্ষিনের শহর টেকনাফ থেকে সারা বাংলাদেশে স্কাউটিংয়ের আলো ছড়িয়ে দেওয়া।

বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলা শাখার সম্পাদক মোঃ আলী জিন্নাহ বলেন, টেকনাফে এমন আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। কৃতজ্ঞতা স্বীকার করছি টেকনাফ উপজেলা স্কাউটসের সভাপতি ইউএনও মোঃ ইমামুল হাফিজ নাদিম মহোদয়ের প্রতি আমাকে এমন একটি প্রোগ্রাম আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি কমিশনার মাহমদুর রহমানের প্রতি একইসাথে টেকনাফ উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। টেকনাফ উপজেলার স্কাউটসকে আরো এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতে আরো এ ধরনের প্রোগ্রাম যাতে আয়োজন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT