বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
ঘোষণা বাস্তায়নের লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
কর্পোরেশন সূত্রে জানা গেছে, আগামী মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ উদ্যোগের মাধ্যমে নগরজুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মসক নিধন কার্যক্রম, ড্রেন ও খাল পরিস্কার, বর্জ্য অপসারণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। প্রশাসক শিরীন তার এই উদ্যোগকে বাস্তাবায়নের জন্য নিজের ঘর, আঙিনা ও আশপাশ পরিস্কার রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানোর জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। আর কর্পোরেশনের জায়গা থেকে পরিচ্ছন্নকর্মীরা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিস্কার করবে বলে জানান তিনি।
দুই মাসব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিসি প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার তিনি প্রধান অতিথি হিসেবে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক খাল পরিষ্কার কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।