ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় । নিহতের শরীরে পঁচন ধরেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে লাশ ভাসতে দেখে লোকজন থানা পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. নান্নু মিয়া বলেন, পুকুরের উত্তর পশ্চিম দিক থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি ৪/৫ দিন আগের লাশ। লাশে পঁচন ধরেছে।
আখাউড়া থানার অফিসার ইনচাজা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।