ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইক্যং ও রঙ্গিখালী এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

author
টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১
ad003
টেকনাফ উপজেলার আওতাধীন রঙ্গিখালী দারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসা ও হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে এ কেন্দ্রগুলো পরিদর্শন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম।

পরীক্ষা শুরুর পর থেকে টেকনাফের অন্যান্য কেন্দ্রের পাশাপাশি এ কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়।

উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, টেকনাফ উপজেলা পরিষদ সি,এ ছৈয়দ হোছাইন মামুন প্রমূখ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, কোন ধরনের ঝামেলা ছাড়াই এসএসসি পরীক্ষা চলছে। সকল কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। সব কেন্দ্রে সিসি ক্যামেরাও সচল রয়েছে। কক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে যার ফলে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারছে। কোন ধরনের বিশৃঙ্খল ঘটনা ছাড়া সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রে দায়িত্বরত সকলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান ইউএনও।

যেসকল কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়, রঙ্গিখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসা, বাহারছড়া তাফহিমুল কোর-আন দাখিল মাদ্রাসা, টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT