ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ছত্রদলের সদস্য সচিব এর সংবাদ সম্মেলন

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১৯
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা শাখার সদস্য সচিব মো: ইমরান খান শনিবার রাত ৮ টার সময়   আমতলী নুরজাহান ক্লাবে এক সংবাদ সম্মেলনে করেছেন ।  

লিখিত বক্তব্যে তিনি জানান, গত শুক্রবার  রাত  ৯ টার সময়  আমতলী পৌর এলাকার  এ,কে সরকারী  স্কুল সড়কের চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসে আমতলী উপজেলা শাখার  যুবলীগ নেতা মো. শহিদ খান স্থানীয় কয়েকজনের সঙ্গে আড্ডা দিছ্ছিল । এ সময়  বিএনপি ও বর্তমান সরকারকে নিয়ে বিভিন্ন  কটুক্তিমূলক কথা বলেন  । সে সময়   পাশে থাকা আমতলী  পৌর ছাত্রদলের কর্মী সাকিব (২০) এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি   হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে ঠিকাদার  শহিদ খান তার সহযোগীদের নিয়ে সাকিবের ওপর  হামলা চালায়।  সাকিবকে এলাপাথারি  কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত  অবস্থায় উদ্ধার করে তাকে  প্রথমে আমতলী হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । 

সংবাদ সম্মেলনে ইমরান খান  অভিযোগ করে আরো বলেন  “ , এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য  একটি মহল আমার  বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ঘটনার দিন রাতেই অভিযুক্ত শহিদ খানের ভাই মাসুদ শালিসের কথা বলে আইনি ব্যবস্থা নিতে সময়ক্ষেপণ করেন এবং পরবর্তীতে ইমরান খানের  বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মিথ্যা ঘটনা সাজিয়ে  সংবাদ সম্মেলন করেন । 

তিনি  বলেন, বিগত ফ্যাসিস্ট এর সময়   বিভিন্ন  মিথ্যা ও হয়রানীমূলক মামলার  আসামি হয়ে  একাধীকবার কারা বরণ করেছেন ।  বর্তমানে একটি প্রভাবশালী মহল তার ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও তিনি  দাবি করেন । 

এ সময় তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা,  সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান এবং কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবলীগ নেতা মো. শহিদ খান হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে  আমি  জড়িত নই।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা দাবির কোনো অভিযোগ  পাওয়া যায় নি । তবে ছাত্রদল কর্মী সাকিবকে কুপিয়ে আহত করার ঘটনা শুনেছি । কোন পক্ষই এখনো থানায় কোন মামলা বা  অভিযোগ করেন নি । মামলা বা অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT