ভোলায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ মনির হোসেন(৫০) ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী ৬ নং ওয়ার্ডের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে।
ও মোঃ শহীদ সিকদার, ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী ৬ নং ওয়ার্ডের মোঃ মোকলেসুর রহমানের ছেলে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর থানাধীন চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় ভোর ৪টায় কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।