পরশুরাম দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি দমনে সামাজিক একতা জরুরী। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা এসব কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি পরশুরাম উপজেলা কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
'মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে ও দুর্নীতি দমনে প্রতিকার নয় প্রতিরোধই সর্বোত্তম পন্থা' এই দুইটি বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।বিতর্ক প্রতিযোগিতায় পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ধনীকুন্ডা হোসনেয়ারা উচ্চ বিদ্যালয়, চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়,মির্জানগর তৌহিদ একাডেমী ও বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ধনীকুন্ডা হোসনেয়ারা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শাফায়াত আখতার নূর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশ্রাফুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম, সদস্য সবির আহমেদ ফোরকান,পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল একাডেমী পরশুরাম শাখার সভাপতি ইউসুফ বকুল ও ছালেহ আহম্মেদ চৌধুরী সুজন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ও দলনেতাদের হাতে পুরস্কার তুলে দেন।