ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে যুগল সাহিত্য সভা: বই পর্যালোচনা ও কবিতা পাঠ

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ১ মে, ২০২৬ বিকেল ৪:৩৯
ad003
নোয়াখালীতে প্রগতি লেখক সংঘ ও বাংলা একাডেমি পাঠক ফোরামের যুগল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের বীর মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় নবীন- প্রবীণ লেখক, কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার কবি, লেখকদের বই পর্যালোচনা ও কবিতা পাঠ করা হয়।

সাহিত্য সভায় সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের নোয়াখালী জেলা সভাপতি কবি আখতার জাহান শেলী।

সভা সঞ্চালনা করেন প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম আকবর।

সভার শুরুতে লেখক, সাংবাদিক, কবি হাবিব ইমনের অকাল মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এরপর মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষাবীদ মো. আলমগীর।

পরে একে একে কবি শিরীন আক্তারের গল্পগ্রন্থ "নাবিলা", কবি নুশরাত রুমুর গল্পগ্রন্থ "নজরানা", নাছিমা মুন্নির কাব্যগ্রন্থ "বুক পকেটে স্বপ্ন যখন" কামরুজ্জামান মোহনের " স্বপ্নচারিনী", মা. পানা উল্যার " কি লিখবেন, কেন লিখবেন" বইয়ের পর্যালোচনা করেন অধ্যাপক আবুল বাশার, ম. পানা উল্যাহ, কবি ফিরোজ শাহ, আবদুল্যাহ ইবনে সাজিদ, নুরজাহান রীনি, মশিউর রহমান মিঠু প্রমুখ।

সাহিত্য সভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি জুলফিকার হায়দর।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, কবি জামাল হোসেন বিষাদ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT