ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

author
দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত : ২ মে, ২০২৬ সকাল ৮:২৮
ad003
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান জানান, শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ। এ সময় এক নারী শিশুসহ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরে তাঁর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম ফাতেমা (৫০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আ: বারীর দিকনির্দেশনায় এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT