লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুমিল্লা-৯ ( লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
আজ শনিবার (২ মে) সকালে সংসদ সদস্য মো. আবুল কালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম ও স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসপাতালের ডা. মোস্তফা মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।