ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাসের মাথায় বাঁশখালী থানার ওসিকে বদলি, নতুন ওসি রবিউল হক

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২ মে, ২০২৬ সকাল ৯:২২
ad003
যোগদানের পাঁচ মাসের মাথায় বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহকে বদলি করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন আদেশে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রাম রেঞ্জ দপ্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল হককে বাঁশখালীতে পদায়ন করা হয়েছে। তিনি ওসি খালেদ সাইফুল্লাহর বদলির ১৫ ঘন্টার মধ্যে বাঁশখালী থানায় যোগ দান করেন। 

অভিযোগ আছে, ২০২৫ সালের ডিসেম্বরে পুলিশ পরিদর্শক খালেদ সাইফুল্লাহ বাঁশখালী থানার ওসি হিসেবে যোগদান করেন তার যোগদানের পর বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা একাধিকবার মিছিল-শোডাউন করে। ছাত্রলীগের এসব মিছিল-শোডাউনের ফলে বিতর্কিত হয়ে পড়েন ওসি সাইফুল্লাহ। তবে বাঁশখালীতে মাদক ও অনলাইন জুয়া নিয়ে অভিযান ও ব্যাপক ধরপাকড়ের কারণে বাঁশখালীজুড়ে প্রশংসিত হন তিনি।

এদিকে বাঁশখালী থানার নতুন ওসি মো. রবিউল হক চাঁদপুর জেলার মতলব থানা ও শরীয়তপুরের ডামুড্ডা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০১৬ সালে হাটহাজারী থানার সাব-ইনস্পেক্টর থাকাকালীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও প্রভাবশালী যুবলীগ নেতা নুরুল আজিম রনিকে অস্ত্রসহ ভোটকেন্দ্র থেকে গ্রেপ্তার করেন এবং তিনি নিজেই ওই মামলার বাদী হন।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT