ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ডোবায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ২ মে, ২০২৬ সকাল ১১:০৬
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে জাকারিয়া (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুন এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল জাকারিয়া। একপর্যায়ে সে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে শিশুটির ভাসমান দেহ দেখতে পেয়ে উদ্ধার করে  আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।  এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT