ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ‘সৃষ্টি’র উদ্যোগে প্রয়াত উপদেষ্টাদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

author
দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত : ২ মে, ২০২৬ দুপুর ২:৫৪
ad003
কুমিল্লার দাউদকান্দিতে ‘সৃষ্টি’ সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের প্রয়াত উপদেষ্টামণ্ডলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে উপজেলার দৈয়াপাড়া এলাকার ‘গ্রামের বাড়ি’ পার্কের রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

প্রধান আলোচক জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত বলেন, সমাজ ও সংস্কৃতির বিকাশে নিবেদিতপ্রাণ মানুষের অবদান কখনো হারিয়ে যায় না। তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. শাহ আলম বলেন, প্রয়াত উপদেষ্টারা সমাজসেবা ও মানবকল্যাণে যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা অনুসরণ করেই ‘সৃষ্টি’কে এগিয়ে নিতে হবে। তিনি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও দ্বীন ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক তৈয়ব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ওয়াহিদুজ্জামান, মিজানুর রহমান তালুকদার, তফাজ্জল হোসেন, মো. ইব্রাহিম সরকার রাসেল, মো. মকবুল হোসেন, রাবেয়া বসরী, রিনা বেগম, রাজিয়া আক্তার, মো. পাভেল আহমেদ, আব্দুস সালাম ,অহিদুর রহমান, জোবায়ের ভুঁইয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত উপদেষ্টাদের সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সাহিত্য-সংস্কৃতি বিকাশে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, গুণীজনদের আদর্শ ধারণ করেই ‘সৃষ্টি’ সমাজকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT