ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথের সক্রিয় নেতা শহিদুল ইসলাম রানা এবার মহানগর ছাত্রদলের সহ-সভাপতি

author
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩ মে, ২০২৬ সকাল ৭:২১
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। এই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান এম.ডি. শহিদুল ইসলাম রানা।

আজ শনিবার (৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পাওয়া শহিদুল ইসলাম রানা ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা। তিনি পূর্বে মামুন-রুবেল কমিটির পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে সক্রিয় ও আন্দোলনমুখী এই নেতা ঢাকার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সাহসী ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

নবনির্বাচিত সহ-সভাপতি শহিদুল ইসলাম রানা তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করবো। ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”

তিনি আরও বলেন, “দল ও দেশের স্বার্থে অতীতের মতো আগামীতেও রাজপথে সক্রিয় থাকবো এবং গণতন্ত্র রক্ষায় আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।”

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, শহিদুল ইসলাম রানার নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT