ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি রাসেল, সম্পাদক রাহান

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ৩ মে, ২০২৬ সকাল ৮:৫৪
ad003
দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে ৩৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়।

এতে এনবিএস রাসেলকে সভাপতি, জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন রকি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন রনি, সাংগঠনিক সম্পাদক পদে আকবর হোসেনের নাম রয়েছে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জেলা নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর জেলা ছাত্রদলের কমিটি পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন কমিটি সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করাসহ সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ।

নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো।  আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবার কাছে কৃতজ্ঞা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT