ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ১:২৫
ad003
যাযাদি ডেস্ক 

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া পাশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ সাতজনকে পুশইন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সোমবার (৯ জুন) রাতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের হাতে ধরা পড়েন ওই ১৩ জন। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং নয়টি শিশু রয়েছেন।

একই রাতে চান্দুরিয়া সীমান্ত দিয়ে দুজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশুকে পুশইন করেছে বিএসএফ। তাদেরও আটক করেছে বিজিবি।  

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক কি না তা যাচাই করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT