ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

author
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ৪ মে, ২০২৬ সকাল ১০:১৪
ad003
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

রোববার (৩ মে) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চরএলাহী ১ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই এলাকার ওসমান গনি সেলিম (৪৫), ৩ নং ওয়ার্ডের সানা উল্লাহ(৪৫) ও বেগমগঞ্জের মো: আজাদ হোসেন স্বপন(৪০)।

অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বপনকে একটি দেশীয় এলজি, বাকিদের ১ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ১৮৭ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, তারা দীর্ঘদিন মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT