ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩ চোর ও ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

author
দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত : ৫ মে, ২০২৬ সকাল ১১:১২
ad003
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত তিন চোর ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারীর দিকনির্দেশনায় এসআই মিনহাজুল ইসলাম, এএসআই বাবু রাখাইন ও এএসআই প্রিয়ব্রত সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৫ মে) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আউটবাগ, ভেলানগরের মৃত করিম মিয়ার ছেলে মো. ফারুক। পেন্নাই সওদাগর বাড়ীর মো. মিজান মিয়ার ছেলে মো. ইয়াছিন আরাফাত।  সরকারপুর গ্রামের আবুল কাশেম খানের ছেলে বোরহান খাঁন। তারা সবাই দাউদকান্দি উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, সোমবার (৪ মে) রাত ১০টার দিকে গৌরীপুর বাজারের ফার্নিচার পট্টির মরিচা গলির ছত্তর মিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি  শেখ ফরিদের ছেলে দেলোয়ার হোসেন (২৮)। দাউদকান্দি উপজেলার হাড়িয়ালা গ্রামের পীর বক্সের ছেলে সুমন (৩৭)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানান, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT