ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহারছড়ায় কারেন্ট জাল জব্দ করে ধ্বংস, ২ বোট মালিককে ১৮ হাজার টাকা জরিমানা

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৬ মে, ২০২৬ দুপুর ১:৪১
ad003
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মজুদ, সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে ১৫ এপ্রিল হতে ১১ জুন ২০২৬ খ্রি. পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম  বাস্তবায়নে আজ ০৬ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০টা হতে বিকাল ২টা পর্যন্ত  টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বাহারছড়া  ইউনিয়নের শামলাপুর উত্তর ও দক্ষিণ মাছঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১.৩০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় শামলাপুর মাছঘাটের  দুইজন বোট মালিককে ১৮ হাজার টাকা প্রশাসনিকভাবে জরিমানা করা হয়।

উপস্থিত ছিলেন টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওবায়দুল হক, বাহারছড়া বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো: মেহেদী হাসান।

মৎস্য সম্পদ রক্ষার্থে এই অভিযান আগামি ১১ জুন ২০২৬ খ্রি. পর্যন্ত  চলমান থাকবে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT