ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছাত্রদলের বর্ণির আনন্দ শোভাযাত্রা

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ৬ মে, ২০২৬ দুপুর ২:৫৫
ad003
নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বর্ণির আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় ঢাকঢোল ও ব্যান্ডপার্টি নিয়ে ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ছবি সম্বলিত প্রদর্শন এবং তার পক্ষে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

শোভাযাত্রা শেষে নোয়খালী জেলা স্কুলের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। তারা দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক, নোয়াখালীর সন্তান নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বিভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে নোয়াখালীতে অতীতের যেকোন সময়ের চেয়ে ছাত্রদলের শক্ত ভিত তৈরির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গত ২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে। একই দিন নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT