ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ সাইফুল ইসলাম

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৭ মে, ২০২৬ সকাল ৬:৪৩
ad003
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। 

বুধবার (০৬ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। 

দায়িত্ব গ্রহণের পর নবাগত ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “আইনের সঠিক প্রয়োগ ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবো। মাদক ও অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।”
নবাগত এই পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।

এদিকে, গৌরীপুর তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বদলি হয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়িতে যোগদানের কথা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT