ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে কাপ্তাই নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

author
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত : ৭ মে, ২০২৬ সকাল ১১:০৮
ad003
রাঙ্গামাটি রাজস্থলীর কাপ্তাই  নদীতে ডুবে হাবীবুর রহমান  নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে  উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের হাজী পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু হাবীব  ওই এলাকায় নাজের আহম্মদের  সন্তান। 

পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে  শিশু হাবীব মাদ্রাসা থেকে  পরীক্ষা শেষ  করে বাসায় এসে দাদীকে না পেয়ে  নদীতে যায়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে এর ফাঁকে  কোনো এক সময় কাপ্তাই  নদীর পাড়ে চলে যায় শিশু হাবীব। এইদিকে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে শিশু হাবীবকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে  কাপ্তাই  নদীতে হাবীব কে  ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  হাবীব কে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন  জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু হাবীব কে  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT