কুমিল্লার তিতাস থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মমিরুল হক দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (৬ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তিতাস থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি থানার সার্বিক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রমের নেতৃত্ব গ্রহণ করেন।
এর আগে মমিরুল হক কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ছিলেন।
তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা আরও সহজ ও কার্যকর করা হবে। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।