ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ডাকাতি মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৮ মে, ২০২৬ সকাল ৮:৫৪
ad003
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক এজাহারভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই নাজমুল সাকিব, এসআই কমল কৃষ্ণ, এএসআই দেলোয়ার ও এএসআই রিপন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি বাবুলকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাঁচগাছিয়া প্রধান বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।

এ ছাড়া পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আনিছকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পশ্চিম হুগুলিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে।

একই অভিযানে আরও গ্রেপ্তার হন পরোয়ানাভুক্ত আসামি জিয়া আলা উদ্দিন মোল্লা (৪৫)। তিনি উপজেলার হরিপুর উত্তর মোল্লা বাড়ি এলাকার মৃত মনিরুল হকের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT