ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলে ফুলে সাজানো বাড়ির আঙিনা, মুগ্ধতা ছড়াচ্ছে মে ফ্লাওয়ার

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ৮ মে, ২০২৬ দুপুর ১২:৫৬
ad003
বাড়ির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে নানা রকম দেশি বিদেশী ফুল ফলসহ নানা জাতের গাছ। নানা রঙের এসব ফুলের সৌন্দর্য্যে চোখ জুড়িয়ে যায়। গাছ গাছালীর সবুজ লতা-পাতা আর বাহারী রঙের ফুল দেখতে খুব ভালো লাগে। এক ভিন্ন সুখানুভূতি জাগায় মনে। প্রায় ৫০ জাতের নানা রকম ফুল-ফলের গাছ রয়েছে বিশ শতক ভূমির বাড়ির উঠান জুড়ে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খানের বাড়ি এটি। ফুলের মধ্যে হাইড্রেনজিয়া, কৃষ্ণচূড়া, সোনালু, জবা, ফুরুস, রঙ্গন, লিলি, লাল গোলাপ, রোজ কেকটাস, নাইট কুইন, রাধাচূড়াসহ আরও কত কি। দেশী আম, কাঁঠাল, লিচু গাছের পাশাপাশি ক্রিসমাস ট্রি, স্পাইডার প্লান্ট, মনস্টার, পান্থ পাদক, পিন স্ট্রাইপ ইত্যাদি। সম্প্রতি ইকবাল আহাম্মদ খানের বাড়িতে ফুটেছে দৃষ্টিনন্দন বিদেশি ফুল মে ফ্লাওয়ার। গোলাপি রঙের গোলাকার এ ফুলটি দেখতে অনেকটা আমাদের দেশীয় কদম ফুলের মতো। দূর থেকে দেখলে মনে হয় যেন গোলাপি রঙের বল।  ফুলটির সৌন্দর্য সহজেই নজর কাড়ে। বছরের পর বছর ধরে যতœ করে নিজের বাড়িতে তিনি গড়ে তুলেছেন ছোট্ট এক সবুজ বাগান। প্রকৃতিপ্রেমী ইকবাল আহাম্মদের এমন উদ্যোগ এলাকায় সৌন্দর্যপ্রেমীদের কাছেও প্রশংসিত হচ্ছে। আশপাশের মানুষও ফুল দেখতে আসেন।
ইকবাল আহাম্মদ খান বলেন, ছোট বেলা থেকেই গাছ লাগানোর শখ। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে গাছ লাগান। নিজের বাড়ির পাশাপাশি রাস্তার পাশে স্কুল কলেজে গাছ লাগান তিনি। গাছ লাগাতে ভালো লাগে।

ইকবাল আহাম্মদ জানান, তার বাড়িতে প্রায় ৫০ প্রকার ফুল-ফলের গাছ রয়েছে। মে ফ্লাওয়ার ফুলটি বিদেশি হলেও বাংলাদেশের আবহাওয়ায় ভালোভাবেই বেড়ে উঠছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT