ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে কসবা উপজেলা প্রশাসন

author
কসবা প্রতিনিধি

প্রকাশিত : ৯ মে, ২০২৬ সকাল ৭:১৭
ad003
সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজখবর নিতে আজ ০৬ মে ২০২৬ সকালে সরেজমিনে তাদের বাড়িতে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তারা।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়। যেসব পরিবারের ঘরের চালা উড়ে গেছে এবং যাদের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম জানিয়েছে, তালিকাভুক্ত ক্ষতিগ্রস্তদের দ্রুত টিন ও ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT