ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ৪

author
লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৯ মে, ২০২৬ সকাল ১০:৪৭
সংগৃহীত সংগৃহীত
ad003
চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী মারছা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০জনের অধিক। 

তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ৯ মে শনিবার দুপুরের দিকে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফোরসিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যথাক্রমে পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া সফর আলী মুন্সীর হাট এলাকার আবদুস সোবাহানের মেয়ে রেহেনা বেগম (৬০), ঝিনাইদহ গোপালপুর এলাকার নাইমুর রহমান জিহাদ, একই এলাকার মোঃ নাইম, ভোলার মনির আহমদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষের সময় বাস ২টির একটি চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল আরেকটি কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে যাত্রীদের অভিযোগ গাড়ি দুটি বেপরোয়া গতিতে চলছিল।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিংসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় ঘটনার তাৎক্ষণিক তাদের সবার পরিচয় জানা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. তাসফিক আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মোট ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে ৪ জনের মৃত্যু হয়। বাকি ৪জনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটোই জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT