ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধনে বক্তারা

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১০ মে, ২০২৬ দুপুর ১:১১
ad003
টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসলামকে পরিকল্পিত হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন টেকনাফের সর্বস্তরের জনসাধারণ। গতকাল ৯ মে ২০২৬ ইংরেজি বিকেল ৪টায় শতশত পুরুষ মহিলার উপস্থিতিতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন বাস টার্মিনালের সামনে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা ও মানববন্ধন চলাকালে এ সময় বক্তব্য দেন আব্দুল জব্বার, আক্তার হোসেন বাবলু, মোঃ মোজাম্মেল, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ নুর, মোহাম্মদ ইউনুস, মোঃ মোস্তাক, মোঃ হাশেম প্রমুখ।

বক্তারা বলেন, মোহাম্মদ ইসলামের অকাল মৃত্যুতে একজন সম্ভাবনাময়ী তরুণকে হারিয়েছি আমরা। এ মৃত্যু মেনে নেওয়া যায়না।

আর যাতে কোনো মায়ের বুক যাতে খালি না হয় সে লক্ষ্যে ইসলামের খুনিদের ফাঁসি দিলে সমাজে এ শাস্তি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মানববন্ধন নাইট্যং পাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে বাস স্টেশনের ঝর্ণা চত্তরে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। তখন খুনিদের গ্রেফতার চায়, খুনিদের ফাঁসি চায় এইরকম একটি স্লোগান বারংবার উচ্চারণ করতে শুনা যায়।

গত ১লা মে নাইট্যং পাড়া বাস টার্মিনাল সংলগ্ন এজাহারে উল্লেখ থাকা ৪নং স্বাক্ষীর ভাতের হোটেলের সামনে সন্ধ্যা ৬টায় এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

ঘটনায় আহসান উল্লাহর মেয়ে ইয়াসমিন আরা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে বিবাদী করা হয় আব্দু সালামের ছেলে মোঃ বাবুল, নুর হোসনের ছেলে মোঃ জসীম, আব্দু সালামের ছেলে মোঃ ইউনুস, মোঃ করিমের ছেলে মোঃ কালু, আব্দু সালামের ছেলে মোঃ ইউসুফ, নবীর ছেলে মোঃ রুবেল, আঃ সালাম পিতাঃ অজ্ঞাত। এতে অজ্ঞাতনামা আরও দুইজনকেও বিবাদী করা হয়েছে।

পরিশেষে প্রশাসনের কাছে সকলের দাবি একটাই, অপরাধীরা যাতে কোথাও পালাতে না পারে। জড়িত সকলকে খুঁজে বের করে তাদের ফাঁসি দেওয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক এটা সকলের দাবী।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT