ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভায় নিবন্ধিত ৪৭০জন জেলের মাঝে চাউল বিতরণ

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১০ মে, ২০২৬ দুপুর ১:১৫
ad003
টেকনাফ পৌরসভায় কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। 

আজ ১০ মে ২০২৬ ইংরেজি রোববার পৌরসভার ৪৭০ জন নিবন্ধিত জেলেদের মাঝে এ চাউল বিতরণ সকাল ৯টা থেকে শুরু হয়। 

বিতরণকালীন উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলম, টেকনাফ পৌরসভার কর আদায়কারী রবিউল ইসলাম, পৌর মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুল মান্নান প্রমূখ।

উপস্থিত কর্মকর্তারা জানান, ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে সরকারের সহযোগিতায় জেলে পরিবারগুলো এ সহযোগিতা পাচ্ছে।

এছাড়াও এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

টেকনাফ পৌরসভার কর আদায়কারী রবিউল ইসলাম বলেন, অধিকাংশ জেলেরা আজকে এসে চাউল নিয়ে গেছে। বাকী থাকা জেলেদের চাউল আগামীকাল দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

সরকারি বন্ধের দিনে জরুরী সহযোগিতা হিসেবে সঠিক সময়ে চাউল দেওয়ার ব্যবস্থা করায় উখিয়া টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন জেলেরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT