চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ী ইউনিয়নে উপজেলার অর্থায়নে নির্ন্মিত একমাত্র কাঠের সেতুটির আবস্থা খুবই নাজুক। যেইকোন মুহত্বে ঘঠে যেথে পারে বড় কোন দুর্ঘটনা।
ধোপাছড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ঘটিত ধোপাছড়ী বাজার, ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়, স্ব্যাস্থ কমিউনিটি সেন্টার ও পুলিশ তদন্ত কেন্দ্র।
ধোপাছড়ী ছড়ার পূর্বপাড়ে ১ নং ওয়ার্ড, ও ২ নং ওয়ার্ড এবং বান্দরবান পার্বত্য জেলার কুহালং ইউনিয়ন ও বন্দরবান সদর ইউনিয়ন।
ধোপাছড়ী ছড়ার সেতুই একমাত্র বাজারের মিলন মেলা, স্কুল ছাত্রছাত্রিদের বিদ্যালয়ে গমন পথ,রুগীদের স্ব্যাস্থ কমপ্লেক্সে আগমন, এমন কি পুলিশের দ্বারস্থ হতে হলেও এই সেতুর বিকল্প নাই। কিছুদিন আগে পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা প্রবল স্রোথে সেতুটি মাঝখানে ভেঙে যায়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সহায়তায় সংষ্কার কেরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও জনগণের হাটাছলার উপযোগী করে দেন।
কিন্তু সেতুর উপর ব্যাপক মোটর বাইক চলাচল করাই সেতুর পাটাতন অনেক জায়গায় নষ্ট করে ফেলে। পাটাতন রক্ষার জন্য নীছে গাছের লম্বা পাইর ভেঙে যাওয়ার কারনে সেতু নড়বড়ে হয়ে গেছে। যেইকোন মুহত্বে ঘঠে যেথে পারে বড় কোন দুর্ঘটনা।
আগেভাগে জরুরি পদক্ষেপ না নিলে হয়তো দূর্ঘটনায় পরে মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।